চোরাচালান
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব বোতল উদ্ধার করা হয়। অবৈধ চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ প্রসাধনী উদ্ধার করে।
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, গ্রেপ্তার ৫
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। গত ৩ জুলাই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. ওমর ফারুক মোড়ল দায়িত্ব নেওয়ার পর সীমান্তবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে চিহ্নিত মাদক কারবারি ও চোরাকারবারিদের তৎপরতা আগের তুলনায় কমেছে।
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ এসকুফ সিরাপ ও ভারতীয় টায়ার জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ এবং দুটি ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির সদস্যরা বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার মাদকসহ আটক ১
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪৫ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধ মাদক পাচারের অভিযোগে মঞ্জু মাতবর নামে এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।